# কাঠ পেন্সিল//

- Author: [বন্যা লিপি](https://sonelablog.com/author/lipi71/)
- Published: 2019-12-21T15:14:49+00:00
- Updated: 2019-12-21T17:22:10+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%95%e0%a6%be%e0%a6%a0-%e0%a6%aa%e0%a7%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b2/

---

পেন্সিলটা আমার আদরেই থাক  
কালের গর্ভে না হারাক তোর আবেদনি মোহ আমার থেকে। নিধনকৃত বৃক্ষের অভিশাপ হোক-  
হোক নাহয় আশির্বাদের মন্ত্র;  
শুরু থেকে শেষঅব্দি রেখা টেনে টেনে রেখে যাওয়া জলছায়ায় চোখ লেগে থাকুক নির্ভুল আলোর ঝলকানি।

আমার বড় স্বস্তি কাঠ পেন্সিলের আখরে!  
যতই সাজুক ভুলে ভরা  
অক্ষরের পাণ্ডুলিপি-  
ইরেজারটা সাথেই রাখি;  
হস্তরেখার দাগ নয়;  
মুছে ফেলি ভুল শব্দের লেখনী।

মুছে দেই পৃষ্ঠাভরা বধ্যভূমির আগাছাসম  
অ-প্রয়োজনের শেকড়!  
মনখারাপের ঘরবাড়িতে  
একলা থাকার অহংকারি  
গর্ব আমার ; বৃক্ষের মত  
শুস্ক কাঠের কঠিনতম মধ্যভাগের শীস।  
লিখে চলে আপনমনে  
ভুল থেকে শুদ্ধহওয়া  
কাব্যের আশীষ।

---

Comments: 29 — https://sonelablog.com/%e0%a6%95%e0%a6%be%e0%a6%a0-%e0%a6%aa%e0%a7%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b2/#comments
