# কাঠবিড়ালিচোখ

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2016-06-27T08:40:00+00:00
- Updated: 2016-06-27T08:55:03+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%95%e0%a6%be%e0%a6%a0%e0%a6%ac%e0%a6%bf%e0%a7%9c%e0%a6%be%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%9a%e0%a7%8b%e0%a6%96/

---

হেসে হেসে হাসিতে সোনা ফলিয়ে মুক্তোঝরা দাঁত কৈ?  
চোখের পাতায় ঝিলিক হেনে আঁচড় কাট!  
ঝাঁঝাঁ রোদ্দুরে কী চাও কী খোঁজ?  
হিম হিম হিমের পরশ মেখে,  
অকথ্য অবোধ্য এক দারুণ যন্ত্রণায় যৌবন-রাঙা উৎপীড়নে;  
নীল নয়, লীনের হাতছানি প্রাণপনে!

চঞ্চল প্রান্তরে পুরু নিস্তব্ধতায় নির্দোষ স্বপ্নময়তায়  
কাঠবিড়ালির চাঞ্চল্যেভরা সাবালক মধুচোখে কে তুমি?  
বকধর্মী হারামী বনিক বা গণবধূ না হও যদি  
ছুটবো দু’জনে,  
ছুটাবোও কোন এক আদিম সকালে;

—————————————————-  
বত্ব, ডিপ ভেরি ভেরি ডিপ!!

---

Comments: 33 — https://sonelablog.com/%e0%a6%95%e0%a6%be%e0%a6%a0%e0%a6%ac%e0%a6%bf%e0%a7%9c%e0%a6%be%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%9a%e0%a7%8b%e0%a6%96/#comments
