# কাকতাড়ুয়ার হাসি

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2021-09-07T12:33:06+00:00
- Updated: 2021-09-08T10:42:00+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%95%e0%a6%be%e0%a6%95%e0%a6%a4%e0%a6%be%e0%a7%9c%e0%a7%81%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%bf/

---

 

চোরাবালির আবর্তে ডুবে যেতে চায়, ডুবে যায়,  
অনূদিত মন, মানস; আঁজলা আঁজলা জলে  
জ্বলে ওঠা মন, নিভে যায়, নিস্তেজ হতে হতে;  
গেঁথে থাকে মৃতদেহরা হত্যাকারীর চোরাবালিতে;

জমিয়ে রাখা লেখাগুলো কাচের বয়ামে রেখে দিলে  
মন্দ হয় না, ভালোবাসার জারকে ডুবিয়ে,  
লাগামহীন নির্জনতার মার্জিনে;

ডুবতে থাকা স্বপ্নগুলোর কোন তারিখ থাকে না,  
রাতজাগা চোখ-ও-না, শোক বই-ও-না।

স্মৃতিময় রূপকথার মত দ্বিধা ভুলে, বিরান বসত-ভূমিতে  
খোঁজে, নিখোঁজের ঠিকানা, মানুষ বা দেবদূতের ছদ্মবেশে।

ভারমুক্ত শব্দগুলো আবার নিশ্চিন্ত কৃষকের হাতে,  
সোনা ফলাবে আবার, হলুদের বাগানে,  
ধান-দেশের কাকতাড়ুয়ারা ফিক করে হেসে ফেলবে,  
ডানা ছড়িয়ে, হাওয়ায় দোল খেতে খেতে।

[গান](https://www.youtube.com/watch?v=DulIldoUXxM) ও ছবি নেটের।

---

Comments: 11 — https://sonelablog.com/%e0%a6%95%e0%a6%be%e0%a6%95%e0%a6%a4%e0%a6%be%e0%a7%9c%e0%a7%81%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%bf/#comments
