# কাঁটা গোলাপ

- Author: [বোকা মানুষ](https://sonelablog.com/author/bokamanush7/)
- Published: 2014-07-10T14:35:39+00:00
- Updated: 2014-07-10T14:47:08+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%95%e0%a6%be%e0%a6%81%e0%a6%9f%e0%a6%be-%e0%a6%97%e0%a7%8b%e0%a6%b2%e0%a6%be%e0%a6%aa/

---

একটা গোলাপ উড়ে এসে  
ফুলদানি থেকে,  
ছুঁয়ে দেয় তোমার ঠোঁট, গাল  
উদ্ধত অহংকারে।

তুমি গলে গলে যেতে থাকো,  
মোমের আহ্লাদে।  
ভুলে যেতে থাকো ক্রমাগত,  
এ গোলাপ মৃত।

শুধু কাঁটা গুলোই নির্মম জ্যান্ত,  
মসৃণ খুনীর মত।  
অবশেষে গোলাপ চলে গেলে,  
জেগে ওঠ তুমি।

কাঁটার আঁচড় গালে নিয়ে নিশ্চুপ,  
তুমিও মরে যাও।।

 

---

Comments: 8 — https://sonelablog.com/%e0%a6%95%e0%a6%be%e0%a6%81%e0%a6%9f%e0%a6%be-%e0%a6%97%e0%a7%8b%e0%a6%b2%e0%a6%be%e0%a6%aa/#comments
