# কসম

- Author: [হালিম নজরুল](https://sonelablog.com/author/m-a-halim-nazrul/)
- Published: 2022-03-09T19:14:08+00:00
- Updated: 2022-03-10T09:14:26+00:00
- Category: [ছড়া](https://sonelablog.com/category/literacy/%e0%a6%9b%e0%a7%9c%e0%a6%be/)
- URL: https://sonelablog.com/%e0%a6%95%e0%a6%b8%e0%a6%ae/

---

 

খাচ্ছে কসম নেত্রী-নেতা, খাচ্ছে কসম কর্মী,  
খাচ্ছে কসম মোল্লা-পুরুত, ধার্মিক ও বিধর্মী।  
খাচ্ছে কসম ছেলে-বুড়ো,খাচ্ছে কসম শিশুরা,  
খাচ্ছে কসম বন্ধু-বান্ধব, সোমা-রোমা-মিশুরা।  
খাচ্ছে কসম খেলার মাঠে, খাচ্ছে কসম অন্দরে,  
খাচ্ছে কসম বাসে- ট্রামে, খাচ্ছে বিমান-বন্দরে।  
খাচ্ছে কসম আদালত আর খাচ্ছে কসম আইনে,  
খাচ্ছে কসম ছাত্র ক্লাসে, ভোটার ভোটের লাইনে।  
খাচ্ছে কসম মেধাবীরা, খাচ্ছে কসম পাগলে,  
খাচ্ছে কসম গরু-গাধা, খাচ্ছে অবোধ ছাগলে।

তাই রুহামের প্রশ্ন- ‘কসম’ মিষ্টি খুবই খেতে কী?  
দারুন স্বাদের কসমটা কী গরম ভাতে গাওয়া ঘী?  
কসমটা কি সস্তা খুবই? সব দোকানে পাওয়া যায়?  
রান্না ছাড়া ইচ্ছেমতো যখন তখন খাওয়া যায়?

---

Comments: 10 — https://sonelablog.com/%e0%a6%95%e0%a6%b8%e0%a6%ae/#comments
