# কসম লাগে, একটু সাজিস

Author: সুমধু চক্রবর্তী
Published: 2012-10-27
Category: কবিতা, সাহিত্য
Tags: কসম, প্লিজ।
URL: https://sonelablog.com/%e0%a6%95%e0%a6%b8%e0%a6%ae-%e0%a6%b2%e0%a6%be%e0%a6%97%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%95%e0%a6%9f%e0%a7%81-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%9c/

তোর অযত্ন-লালিত চুল,  
অবহেলায় করা কেশবিন্যাস!  
আচ্ছা, এভাবেই প্রতিশোধ নিস?  
নে (আমার দীর্ঘশ্বাস ঝরে)।

এখনো খেলতে চাই ঐ চুল নিয়ে,  
সযতনে সাজাই কল্পনায়,  
কবিতার মত সুনিপুনভাবে, ছন্দে  
যেমনটি ঠিক আমি চাই।

আমার ভাল লাগা তোর ভাল লাগেনা জানি;  
তারপরও কসম লাগে, একটু সাজিস, প্লিজ।
