# কষ্টের বার্তা

- Author: [সুপর্ণা ফাল্গুনী](https://sonelablog.com/author/suparna-falguni/)
- Published: 2020-02-27T10:58:17+00:00
- Updated: 2020-02-27T10:58:17+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%95%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be/

---

সাঁঝের ছায়া নেমে আসে ধরণীর বুকে,  
কোলাহল মুখর এ ধরাকে ভরিয়ে দেয়-  
নিস্তব্দতার আঁধারে।  
আষাঢ়ের ঘনঘটা কালো মেঘ আসে-  
চঞ্চল, অশান্ত মনটাকে নিশ্চল করতে,  
আষ্টেপৃষ্ঠে বেঁধে রাখতে।  
আনন্দধারাকে অমানিশার কালোতে ভরিয়ে দেয়-  
কষ্টের আর্তনাদ।  
পাওয়ার আনন্দকে নিমেষেই ধূলিসাৎ,ছারখার করে-  
হারাবার শঙ্কিত ছায়া।  
এভাবেই দুঃখরূপী রাতের আঁধার সবার মাঝে দেয় ধরা।

---

Comments: 26 — https://sonelablog.com/%e0%a6%95%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be/#comments
