# কষ্টকুটুম জল

- Author: [আলমগীর সরকার লিটন](https://sonelablog.com/author/al571981amgir/)
- Published: 2020-09-16T03:20:23+00:00
- Updated: 2020-09-16T03:20:23+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%95%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%95%e0%a7%81%e0%a6%9f%e0%a7%81%e0%a6%ae-%e0%a6%9c%e0%a6%b2/

---

*অন্তবাহিরে হাত ধুবার পানি স্বচ্ছ না*  
*সুতরাং গামছা শুকনো না থাকলে-*  
*মুখ পরিষ্কার করে যায় না; কাপড় শুকানো*  
*দড়ি নাই বলে- বাড়ি উলঙ্গ করে উঠান রেখেছে!*  
*অথচ ভাবতেই লোম দুর্বল হচ্ছে,*

*কষ্টকুটুম জল ধারা কোন কথাই শুনছে না*  
*হাতটা কেমন করে স্পর্শ করবে!*  
*ভালবাসা সেতো বুঝলই না-*

*তাহলে মন পরিষ্কার করবে কি ভাবে*  
*বরং এভাবেই থাকল প্রণয় সংসারে-*  
*সংসারের প্রতিছবি আমি একে বারে দেখছি না!*  
*শুধু ভেবে নিচ্ছি কতখানি সুখে থাক-*  
*আসুক না হয় এ সময়ে মেঘাচ্ছন্ন কষ্টকুটুম জল।*

*৩১ ভাদ্র ১৪২৬, ১৫ সেপ্টেম্বর ২০*  
————————————-

---

Comments: 16 — https://sonelablog.com/%e0%a6%95%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%95%e0%a7%81%e0%a6%9f%e0%a7%81%e0%a6%ae-%e0%a6%9c%e0%a6%b2/#comments
