# কল্লোলিত বসন্ত

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2019-02-16T15:33:18+00:00
- Updated: 2019-02-16T15:33:18+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%95%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%ac%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4/

---

বিশুদ্ধ-রাগকুমারির ঝাঁক বাঁধা পায়রাবাঁজী নয়  
নয় ঝাঁপা-ঝাঁপি কাঁপা-কাঁপি করে হামলে পড়া;  
তবুও বসন্ত এসেছিল এই ফাগুন উৎসবে।  
আধা বা পুরো পাগলের মিসকে হাসি বা চোখে ঠার ফেলে নয়।  
বাসন্তী সাজ নিয়েই এসেছিল, বেঁটে-খাটো বিলাসী দুঃখ মাড়িয়ে  
জীবন্ত চাঁদের ঝলমলে পোশাকাবৃত হয়ে।

অসহ্য সুন্দরের সেই হৃদয় ছোঁয়া দারুণ কেলেঙ্কারি,  
ফিনকি দিয়ে ছড়িয়ে-গড়িয়ে পড়ে অনবরত অবিরত।  
ভাষাহীন নিঃশব্দ-শব্দের অকস্মাৎ দোলাচলে হঠাৎ  
ছিন্ন-ভিন্ন হল স্বপ্ন-নদী।

---

Comments: 17 — https://sonelablog.com/%e0%a6%95%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%ac%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4/#comments
