# কলা-বউ

Author: সাখিয়ারা আক্তার তন্নী
Published: 2020-03-09
Category: একান্ত অনুভূতি
URL: https://sonelablog.com/%e0%a6%95%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%89/

\-কলা বউ!  
\-হুম,  
\-কি চাই তোমার?  
আজ কিন্তু চাইতেই পারো ইচ্ছে যা….  
\-তাই, প্রাণে যা চায় তাই চাইবো?  
\-হুম।  
\-তাহলে,গঙ্গাফড়িং  
আর!হুম  
ভ্রমণের ন্যায় কলো কাজল…..  
\-আমায় চাইনে তোমার?  
এই যেমন ধরো পুরোপুরি একটা আমি…….  
তুমি চাইলেই আমি এঁকে দিতে পারি কপাল জুরে সেই বহু কাঙ্ক্ষিত চুম্বন!  
\-এর পরিণতি জানা আছে তো?  
\-হা-হা-হা  
নরক যাত্রার ভয়?  
সে পাঠ আমি কবেই চুকিয়েছি।  
তোমার জন্য হতেই পারি অপরিনামদর্শী……….  
তুমি চাইলেই কিন্তু একটা রাত হতেই পারে নিজস্ব……  
আমায় চাইনে তোমার?  
\-কি জানি!স্বয়ং ঈশ্বর জানে  
আমি যে কলা বউ….….  
\-আমায় সত্যি চাইনে তোমার?  
\-দূর,অতশত জানি নে তো………  
\-তবে কি জানো?  
\-ভালোবাসি।
