# কলম

- Author: [অয়োময় অবান্তর](https://sonelablog.com/author/zasuci-rex/)
- Published: 2016-12-09T13:53:22+00:00
- Updated: 2016-12-09T13:53:22+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/), [সাহিত্য](https://sonelablog.com/category/literacy/)
- URL: https://sonelablog.com/%e0%a6%95%e0%a6%b2%e0%a6%ae/

---

![142_3](http://sonelablog.com/wp-content/uploads/2016/12/142_3-300x146.jpg)

কলমের কালিতে আর বখাটেদের চোখ খুলবে না  
তাদের চোখ বুজে দিতে চাই কলমের খোঁচায়  
লেখনী এখন আর মনোভাব পাল্টায় না

কলম দিয়ে খুবলে খুবলে তাদের মস্তিষ্কহীন করতে চাই  
যাদের উঁচু চেয়ারের পায়ার তলায় শ্রমজীবীরা পিষ্ট হয় দিনরাত

কি হবে আর লিখে, যখন ধর্ষণের খবর পড়ে আবার ধর্ষন করতে যায় নরপশুরা  
কলমের কালি সেখানে অদৃশ্য

যৌতুকের জন্য পুড়তে হয় রমনীদের  
যৌতুকের অভিশাপ তো কলম দিয়েই লেখা হয়

ধর্মেরষাঁড় গুলো তবু মানুষ জবাই করে  
মোটা হরফের কালির লেখা পড়েই

আমি পরিবর্তনের কলম চাই  
কলমের ডগায় অস্ত্র চাই  
কালির বদলে রক্ত চাই

লেখার কলম বেঁচে আমি  
মুক্তির কলম কিনব।

---

Comments: 5 — https://sonelablog.com/%e0%a6%95%e0%a6%b2%e0%a6%ae/#comments
