# কলমের ডায়েরী

- Author: [সুপর্ণা ফাল্গুনী](https://sonelablog.com/author/suparna-falguni/)
- Published: 2020-05-02T13:00:01+00:00
- Updated: 2020-05-02T13:20:40+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%95%e0%a6%b2%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a1%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%b0%e0%a7%80/

---

কত শত রঙের স্বপ্ন,  
এভারেস্ট শৃঙ্গ ছোঁয়া আশার সঞ্চারিনী,  
সুখ-দুঃখের কাব্যকথা ;  
ডায়েরীর শ্বেত-শুভ্র ক্যানভাস অপাংক্তেয় রয়ে যায়-  
কলমের স্পর্শহীনতায় ;  
থমকে গেছে কলমের রক্তঝরা আকুলতা,  
ডায়েরীর সাথে মিতালী হয়েছে কারাবন্দী ।

কবিতা হারায় ছন্দ, কাব্য;  
গল্পেরা খুঁজে পায় না কুল-কিনারা।  
সমীকরণ গুলো সমাধানের পথ হারায়;  
মনের জমাটবাঁধা স্বরলিপি- সুর খুঁজে না পায়।  
অভিমানী কলমটা ভালোবাসার আঁচড় কাটেনা বলে;  
লাল-নীল-কালো রঙের আল্পনায় সাজে না ডায়েরীটা‌।  
ব্যথার নীলে ভরেছে অন্তরিন্দ্রিয়ের বৃত্ত ;  
ভালোবাসার মায়াডোর ছিন্ন করে বহে সমান্তরালে।

---

Comments: 28 — https://sonelablog.com/%e0%a6%95%e0%a6%b2%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a1%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%b0%e0%a7%80/#comments
