# কলমী ঈশ্বর (মহারাজ সমীপে)

- Author: [অনন্য অর্ণব](https://sonelablog.com/author/ananno-arnob/)
- Published: 2021-09-03T09:48:06+00:00
- Updated: 2021-09-03T10:38:53+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%95%e0%a6%b2%e0%a6%ae%e0%a7%80-%e0%a6%88%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%80%e0%a6%aa%e0%a7%87/

---

 

অবশেষে শেষের কবিতাও শুরুতেই সান্ধ্যব্রত মাগে –  
পথের সন্যাস পথ ভোলে কুহেলী কুয়াশা মেখে,  
দায় ঠেলে মুখ ফেরাতে চায় আলোকের পানে – অদ্ভুত  
ব্রত ভুলি বলে সব অসতী আলেয়ার খেল  
অনির্বাণ- তোমার মাস্তুলের নিশানা কি আজ হেরফের ।

তোমার পদযাত্রা পথের ধূলিতে হবে ম্রিয়মান-  
এ আমার বোধগম্য নয়,  
অগ্ন্যুৎপাত বন্ধ হতে পারে তবে অগ্নি অক্ষয়  
তুমি বর্ষমান ফল্গুধারা- মহাকালের অবিনশ্বর স্মৃতির পাতায়।

যেখানে আলো আছে, আছে বারুদের গোলাঘর  
শূন্য রিক্ত হাতে এসেছিলাম- করে দিলে সিক্ত সজল  
তারপর দখিনা পবনে পাল তুলে চলে গেছে সুদীর্ঘ সময়  
অন্তরীক্ষে নীলের ছড়াছড়ি- নীল পুষেছি আমি ও আমরা  
বিউগলে করুণ অথচ প্রশান্তির তরঙ্গ রাশি  
তুমিই মহারাজ তুমিই এ তল্লাটে অদ্বিতীয় কলমী ঈশ্বর ।

কেউ কেউ দূরত্ব টানে বর্ণ শব্দ চরণে, দূরত্ব টানে সবিনয়ে  
সংগোপনে, প্রিয়সময় প্রিয়মুখ প্রিয় প্ল্যাটফর্ম ছেড়ে  
সরে যায়- সুদূরে হারায় অথচ ক্লান্তির আঁচলে ঢেকে –  
সতীর্থের দুঃসহ রোদন, তোমাকে চাই হে শব্দ খেলার ঈশ্বর  
আমি ও আমরা কেবল তোমাকেই চাই –  
কথা দাও কখনো তুমি আমাদের ছেড়ে যাবেনা ।

ফটো : Sushma_Sadaf

---

Comments: 21 — https://sonelablog.com/%e0%a6%95%e0%a6%b2%e0%a6%ae%e0%a7%80-%e0%a6%88%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%80%e0%a6%aa%e0%a7%87/#comments
