# কলকাতা বইমেলা

- Author: [অরুণিমা মন্ডল দাস](https://sonelablog.com/author/arunima20/)
- Published: 2018-02-16T17:01:07+00:00
- Updated: 2018-02-16T17:01:07+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%95%e0%a6%b2%e0%a6%95%e0%a6%be%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%87%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be/

---

উচ্চস্বরে বিক্রেতাদের ডাকে  
কোকিল আর বাসের ছাদে বসে থাকা কাক  
টাইমকল খুঁজছে  
কবিরা বই!  
নামের দুদিক চিৎকার মধ্যিখানে দীর্ঘশ্বাস  
প্লাশ মাইনাস বোনাস বসে থাকা  
নাম থাকলে বই য়ের অবাধ চলন  
কেউকেটা লাউডগা সাপ দুলছে  
তরুন লেখক  
হয় বাস্তব দেখে চুপ  
না হয় কাদা মেখে জোরে জোরে হাসো  
আবৃত্তি করো  
গলা পিঠ জুতো সিনিয়রদের সবকিছু ধরে সেলফি  
মোবাইল ফোন ছুটছে  
আ্যন্টিভাইরাস আর ভালোবাসছে না  
সবাই ভাইরাসের বদনামি দেখে, সফটওয়ারের টানগুলো দেখে না—¡

—————  
অরুণিমা মন্ডল দাস  
কলকাতা, ভারত।

---

Comments: 8 — https://sonelablog.com/%e0%a6%95%e0%a6%b2%e0%a6%95%e0%a6%be%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%87%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be/#comments
