# করোনা সমাচার

- Author: [আতা স্বপন](https://sonelablog.com/author/ats/)
- Published: 2020-03-10T04:47:23+00:00
- Updated: 2020-03-10T04:47:23+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b0/

---

ল্যাটিন নাম করোনা

মুকটের মত

ভাইরাসের রাজা হয়ে

রাজ্য জয় শত শত।

ওজনে ভারি সে

দেখতেও বড়

তাই বলে খালি চোখে

দেখার আশা ছাড়ো।

দুই শ্রেণির ভাইরাস

মার্স আর সার্স

এই দিয়েই যুদ্ধ যাত্রা

পড়ছে শত লাশ।

দু হাজার তিন চার

পাঁচ আর বারো

করোনা এসেছিল

নয় ততো জোড়ালো।

হৃষ্টপুষ্ট হয়ে  আবার

এলো দুহাজার উনিশে

এলো এলো মহারাজ

চীনের উহান প্রদেশে।

মহামারি ছারখার

কাতরায় আদম জাত

পথে ঘাটে রাস্তায়

মরে হয় কুপুকাত।

চীন ইরান ইতালী

মালয়েশিয়া তাইওয়ান

থাইল্যন্ড সিঙ্গাপুর, আমেরিকা

কানাডা, শ্রিলঙ্কা আর জাপান।

বন্দর নগর সব পেরিয়ে

দেশে দেশে ছুটছে

হুঙ্কারে বিশ্ব

থর থর কাঁপছে।

বাংলাদেশেও হানা দিল

এ ভাইরাস চেঙ্গীস খান

কি জানি কি হয়?

শঙ্কায় দিন গুজরান।

এসময় পাক সাফ

দেহ মনে যে

করোনা থেকে জানি

নিরাপদ সে।

হে আল্লাহ সোবাহান

দাও যে পরিত্রান

আচমকা এ বিপদে

আমরা যে পেরেশান।

করুনধারা বর্ষাও

করোনা আক্রান্ত জনে

ক্ষমা করো মাফ করো

এ অধম বান্দা গণে।

 

 

 

 

---

Comments: 22 — https://sonelablog.com/%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b0/#comments
