# করোনা সন্ত্রাস

Author: ছাইরাছ হেলাল
Published: 2020-05-11
Category: একান্ত অনুভূতি
URL: https://sonelablog.com/%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b8/

সময়-স্রোতে জ্বলে ওঠা করোনা-চোখ  
সোমত্ত প্রেতের মত চালাচ্ছে সন্ত্রাস;  
বিরহী-পৃথিবী সকল জ্ঞান-গম্মি জড়ো করে  
লড়ে যাচ্ছে প্রাণপণে, একটুখানি বাঁচবে বলে  
ছলকে ওঠা বুকের রক্ত ঢেলে;

নিয়ত নূতনের সাজে করোনা শান দিচ্ছে,  
নবতম মারণাস্ত্র, খুলছে একের পর এক ফ্রন্ট;

অকস্মাৎ এক ‘কোবি’ এক হাতে নিভু নিভু প্রদীপ  
অন্য হাতে কুমারী ফুল নিয়ে সামনে এসে দাঁড়ায়;  
রুখে সে দেবেই এই অশুভ করোনাকালের সন্ত্রস্ত সন্ত্রাস।

মৃত্যু মিছিলে একটি লাশ সগর্বে এগিয়ে যায়  
একেবারে সামনে, এ যুদ্ধ জন্ম-জন্মান্তরের।
