# করোনা মুক্ত দিন

- Author: [নিরব সাগর](https://sonelablog.com/author/nirob-sagor/)
- Published: 2020-06-13T08:45:20+00:00
- Updated: 2020-06-13T08:45:20+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8/

---

করোনার দিনগুলিতে অনেকবার আমি তোমাকে ভেবেছি। অনেক বিনিদ্র রাত্রি কেটে গেছে তোমাকে ভেবে।

তোমাকে ভেবেছি, তোমার উষ্ণ ঠোঁটে ঠোঁট মেলানোর জন্য নয়।তোমার হাতে হাত রাখার জন্য নয়, তোমার বুকে মাথা রাখার জন্য নয়;শুধু তোমাকে দেখবার জন্য।

 বৈশ্বিক বিপর্যয় তোমার আর আমার মাঝে যে দূরত্বের সেতু তৈরী করেছে, তা আমার কাছে অনন্ত পথ মনে হচ্ছে।

এখন কিছুতেই যেন কাটতে চাচ্ছি না সময়। করোনা যুক্ত অলস দুপুর, ক্লান্ত বিকেল, সন্ধ্যার গোধূলি; প্রতিটা মুহূর্ত তোমাকে ছুঁতে চায় মন।

যখন তোমাকে ছুঁতে পারি না, তখন মনে মনে প্রার্থনা করি;অগণিত প্রেমিক-প্রেমিকার যুগলবন্দী সেবায় সুস্থ হয়ে উঠুক সজীবতার পৃথিবী।

পৃথিবী তুমি মুক্ত হও  করোনার থেকে।  ফিরে আসুক করোনা  মুক্ত   দিন। বাড়ুক অফুরন্ত ভালোবাসার ঋণ।।।

---

Comments: 14 — https://sonelablog.com/%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8/#comments
