# করোনা ছুটির তৃতীয় দিনে

- Author: [কামাল উদ্দিন](https://sonelablog.com/author/kamal-uddin/)
- Published: 2020-03-29T12:22:31+00:00
- Updated: 2020-03-29T12:22:31+00:00
- Category: [সমসাময়িক](https://sonelablog.com/category/current_affairs/)
- URL: https://sonelablog.com/%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%9b%e0%a7%81%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%a4%e0%a7%83%e0%a6%a4%e0%a7%80%e0%a7%9f-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87/

---

ডিসপেনসারির মালিক আমার সাথে হাত মেলাতে চাইল, গ্রামের ভাষায় ওদেরকে আমরা ডাক্তার বলেই ডাকি। আমি বললাম ডাক্তার আপাতত হাত মেলানো যাবে না। সে তার সুরমা মাখা চোখ তুলে আমার দিকে গভীরভাবে তাকিয়ে বললো আল্লাহকে ভয় করো, করোনাকে নয়। আমি বললাম তাহলে তো তোমার না খেয়ে থাকতে হবে, সবাই যদি আল্লাহকে ভয় করে মসজিদে গিয়ে আল্লাহর কাছেই সব সমাধান নিয়ে আসে তাহলে তুমি কাকে বলবা প্যারাসিটামল দুই বেলা। ডাক্তার তার বড় সুন্নতি চুলগুলো কানের পেছনে গুটিয়ে আরো কিছু বলতে চাইল, কিন্তু আমি পা চালালাম উল্টো দিকে।

তিনশত পঞ্চাশ টাকার এক প্যাকেট হ্যান্ড গ্লাভস্ গত সপ্তায় কিনেছিলাম পাঁচশত টাকায়। ওগুলো শেষ হয়ে যাওয়ার পর আবার কিনতে গিয়ে ভালোই হোচট খেলাম। ওর কাছে নাই, কিন্তু অন্য একটা ঠিকানা বলে জানিয়ে দিলো দাম পড়বে তেরশত টাকা। আর হেক্সিসল তো কোথাও পেলামই না। ভেবে দেখলাম করোনা সবার জন্য খারাপ খবর নিয়ে আসেনি।

---

Comments: 21 — https://sonelablog.com/%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%9b%e0%a7%81%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%a4%e0%a7%83%e0%a6%a4%e0%a7%80%e0%a7%9f-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87/#comments
