# করোনালাপ…..…(৮)

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2020-04-10T05:54:39+00:00
- Updated: 2020-04-10T14:21:12+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be%e0%a6%aa-%e0%a7%ae/

---

 

বৃষ্টির ঝিলিক-জল

একাকী দাঁড়িয়ে থাকা ডুমুর গাছটি  
আগে দেখেছি বলে মনে পড়ছে-না,  
ডুমুর গাছটি-ও আমকে মনে রেখেছে  
তাও ভাবনায় আসছে-না,  
তবুও কেন যেন এই ডুমুরের কথাই  
সারাক্ষণ আবৃত করে রাখে খসখসে অনুভবে।

জড়ো করে রাখা মেঘেদের দেশে  
বৃষ্টি ঝিলিকে ছুটে আসা  কাঁপা-জল  
সোমত্ত-নক্ষত্র-ফুলের মত ভেসে বেড়ায়  
চৈত্রের কুয়াশা ভেদ করে;

বয়ে যাওয়া বাতাসে নেই বসন্ত ঘ্রাণ  
আছে কিছু ফেলে যাওয়া চিহ্ন,  
বৃথাই খুঁজে-খুঁজে হয়রান সেই ডুমুর-ছায়া  
হারিয়ে যাওয়া চিরকালের মত;  
মৃত্যু-তৃষ্ণা ঢেকে যায় স্বর্গীয় সৌন্দর্যে  
করোনাকালে।

ছবি কিন্তু নেটের।

---

Comments: 38 — https://sonelablog.com/%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be%e0%a6%aa-%e0%a7%ae/#comments
