# করোনালাপ….(৭)

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2020-04-09T05:16:35+00:00
- Updated: 2020-04-09T05:16:35+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be%e0%a6%aa-%e0%a7%ad/

---

 

স্পর্শ-কিরণের সূর্যমুখী

আমাকে স্মরণ করিয়ে দেও  
একমাত্র তোমার-ই মহিমা কীর্তন,  
যেন থেমে যায় ধেয়ে আসা  
বাঁকানো হলুদ দাঁতের নির্মম মৃত্যু-উল্লাস ধ্বনি;  
যেন অব্যাহতি পাই মৃত্যু-সান্নিধ্যের  
অবশ-বিবশ বিষণ্ণ বাতাসের;

হেলান দিতে দাও, দূরবর্তী ঐ সবুজের ব্যালকুনিতে,  
ডুবে যেতে দাও, সুস্থির আবেগের গোধূলিতে,  
টুকে রাখতে দাও আমার, আমার-ই একান্ত ভাবনা গুলো  
একটু একটু করে,  
একবার বাঁচতে দাও, স্পর্শ-কিরণের সূর্যমুখী হয়ে,  
আক্ষেপ অপেক্ষার বছর পার করে হলেও, শেষ একবার;

হে প্রভু, তোমাকেই স্মরি জল-চোখে,  
ক্লান্তি-বিহীন একান্ত নিশি-জাগরণে।

---

Comments: 22 — https://sonelablog.com/%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be%e0%a6%aa-%e0%a7%ad/#comments
