# করোনালাপ….(৬)

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2020-04-07T10:27:28+00:00
- Updated: 2020-04-08T12:14:59+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be%e0%a6%aa-%e0%a7%ac/

---

 

শূন্যতার ঘাসফড়িং

নিপুণ দর্শকের গাঢ়-চোখ এড়িয়ে  
বিভ্রান্ত ঘাসফড়িং আয়না চোখে,  
কী-যেন কিছু একটা খুঁজে বেড়ায়  
আনন্দের সাজঘরে,  
ঝাড়-বাতির মিহি ঘোলাটে আলোয়  
শিশির-সম্ভ্রম ভুলে;

হেলতে-দুলতে থাকা ছায়াগুলো  
গভীর ক্লান্তিতে নুইয়ে পড়ছে  
ঝিলিক বিহীন শীতল নর্তকীর চোখের মত,  
প্রদীপগুলো এক-চোখা হয়ে  
এখনও জেগে আছে;

নিথর-পাথর ভেদ করে, ঘাসফড়িং শূন্যে মিলায়  
মৌন সম্মতির উদ্ভাসন ফেলে  
অনার্দ্র বুদ্বুদের মত, করোনার এই আকালে;

ছবি……নেটের।

---

Comments: 28 — https://sonelablog.com/%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be%e0%a6%aa-%e0%a7%ac/#comments
