# করোনালাপ…..(৪)

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2020-04-04T10:20:12+00:00
- Updated: 2020-04-06T04:39:36+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be%e0%a6%aa-%e0%a7%aa/

---

 

শূন্যতা অভিমুখী হয়ে ভাবতে বসি  
উন্মুখ মৃত্যু-দূত গোটা যাত্রাপথ আগলে  
দাঁড়িয়ে আছে; অনন্ত মৃত্যু-ক্ষুধা নিয়ে  
বিষ্যুদ-শুক্র-শনি বা দিন-রাত্রি কিছুই  
জানতে চাইছে না;

লাশ চাই লাশ চাই, অগুনতি, আরও লাশ চাই,  
পাৎলুনহীন করোনা ছায়া-শরীরে ঘুরে বেড়ায়  
ছুঁড়ে দেয় মৃত্যু-ল্যাসো অলক্ষ্যে;

ক্রমশ মনে থাকা ক্রুদ্ধতা লুকিয়ে, কেঁদেকেটে  
দিয়ে দেই সান্ধ্য-বক্তৃতা;

মূক আমি, দশা-বিচারে, নিবিড়ের হতভম্বতায়  
দয়ালু প্রস্তাব-বিবরণী আউরে যাই সিধা-সিধি,  
রহমানুর দরবারে।

---

Comments: 30 — https://sonelablog.com/%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be%e0%a6%aa-%e0%a7%aa/#comments
