# করোনালাপ….(২)

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2020-04-01T09:39:59+00:00
- Updated: 2020-04-01T11:39:19+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be%e0%a6%aa-%e0%a7%a8/

---

 

(আমার)মাথার বুদ্বুদেরা সারাক্ষণ ঘুরপাক খায়  
ঘুরপাক খায়, আত্মবিশ্বাসের ঝনঝন রোদ্দুরে,  
এ-কথা ও-কথা ভেবে-ভেবে, এ-দিকে ও-দিকে তাকায়;  
উড়তে থাকা উজ্জ্বল-রোদ ভেসে বেড়ায় রঙ-বেরঙে।

নির্লিপ্ত আলসেমির লাল-চোখে ভাবতে-বসি  
স্তম্ভিত হওয়ার মত আতঙ্ক-ভাবনা কতটা জরুরী?  
আর জরুরী যদি হবেই, কেন-ই বা তা জরুরী!  
তাড়াহুড়োর জীবনী-শক্তি কী এতই প্রবল  
সামান্য ফুঁৎকারে উড়িয়ে দেবে বস্তা-বস্তা আলস্য?

জোরে-জোরে জোর-করা হাসিটি না-হয়  
পরে-ও হাসা যাবে, আলস্যের কোলে মাথা ছুঁইয়ে,  
ভর দুপুরে পাহাড় সমান মহত্তর নির্লিপ্ততা নিয়ে  
আলস্য এবার নিমিষের লাস্য-লীলায় ঘুমিয়ে গেল  
পাশ ফিরে, নিষ্ক্রিয় নিষ্প্রিয়তার ভান ধরে!

ছবি ……নেট থেকে।

---

Comments: 26 — https://sonelablog.com/%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be%e0%a6%aa-%e0%a7%a8/#comments
