# করোনালাপ…(৫)

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2020-04-06T08:36:15+00:00
- Updated: 2020-04-06T10:01:41+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be%e0%a6%aa%e0%a7%ab/

---

 

কাব্যে কবিতালাপ(!)

কবিতারা বাস করে বোকা-স্বর্গে,  
নাগর দোলায় চেপে/চড়ে  
দোল খায় দোল দেয়;

মুখে/বুকে রক্ত তুলে  
সাদা কাগজে সৌন্দর্য-ফোটে,  
বিশ্বাস করি কবিতা-নামে কিছু নেই  
ছিল-ও-না কোন কালে;  
খুশি মনের নিজ-স্টাইলে  
শুধুই একাকীর বিশ্বাসী-পথে হেঁটে যাওয়া;  
কবিতার আত্মহত্যা বা কবিতায় মরে যাওয়া  
নিছক কল্প-বিলাসী শিল্প স্বাধীনতা;

চুমু/চড় খাওয়া গালে হাত চেপে  
ভারী দুষ্টতায় কবিতা শুধুই হাসে,  
চির হিংস্রতা/হিংসা লুকিয়ে;

এই গভীর করোনা-কালে  
কবিতায় কবিতার খাওয়া নেই!!

---

Comments: 40 — https://sonelablog.com/%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be%e0%a6%aa%e0%a7%ab/#comments
