# করোনার সেবক

- Author: [নিরব সাগর](https://sonelablog.com/author/nirob-sagor/)
- Published: 2020-06-19T04:05:40+00:00
- Updated: 2020-06-19T04:05:40+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%ac%e0%a6%95/

---

বেঁচে থাকলে  দেখা হবে

 প্রিয়তম তোমার সাথে।

 যাচ্ছি করোনা যুদ্ধে

 মৃত্যুকে নিয়ে হাতে।

 যদি ফিরে আসি তবে

তা বিজয়ের বেশে।

করোনামুক্ত নির্মল সুস্থ

 সুন্দর পরিবেশে।

 আর যদি ফিরে না আসি

 আসবেনা মোর দেহ।

করোনা যুদ্ধে চলে গেছি

কাঁদবেনা স্বজন কেহ।

 মৃত্যু তো হবেই তবে

সব মৃত্যু,মৃত্যু নয়।

  আমার এই  মৃত্যু কেবল

 শত্রুকে করতে জয়।

 রক্তে মাংসে বেঁচে থাকলে

 শুধুই বেঁচে থাকা।

 বেঁচে থাকলে অন্তরেতে

 অমরত্ব ধরে রাখা।

সে বেঁচে থাকায় নেই কোন

 ক্ষয়ে যাওয়ার ভয়।

মরে গিয়েও  হয়ে থাকবো

অমর ও অব্যয়।

---

Comments: 18 — https://sonelablog.com/%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%ac%e0%a6%95/#comments
