# করোনার মৃত্যু হোক

- Author: [নিরব সাগর](https://sonelablog.com/author/nirob-sagor/)
- Published: 2020-06-17T05:53:13+00:00
- Updated: 2020-06-17T20:18:20+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81-%e0%a6%b9%e0%a7%8b%e0%a6%95/

---

মৃত্যুর মিছির আমার আর  
ভালো লাগছে না,  
ভালো লাগছেনা গুনতে  
মানুষের লাশ।

স্বাস্থ্যবিধি আমার আর  
ভাল লাগছে না,  
ভালো লাগছে না হোম  
কোরেন্টাইন বাস।  
গৃহবন্দি সমাজ আমার আর  
ভাল লাগছে না,  
ভালো লাগছে না দুঃখী মানুষের কারাবাস।

কর্মহীন জীবন আমার আর  
ভাল লাগছে না,  
ভালো লাগছে না অভাবী  
মানুষের সর্বনাশ।  
মুখবন্দি পরিবেশ আমার আর ভাল লাগছে না,  
ভালো লাগছে না অনাহারি  
মানুষের দীর্ঘশ্বাস।

কোভিড উনিশ আমার আর  
ভাল লাগছে না,  
ভালো লাগছে না দরিদ্র  
মানুষের হাহুতাস।

আমার মৃত্যুতেও যদি চড়ে  
করোনার গলায় ফাঁস,  
মৃত্যুদণ্ড ঘোষণার দিলাম  
জীবন বাজির তাস।  
তবুও করোনার হোক মৃত্যু  
এই করিলাম আশ  
শান্তি সুখের এই বসুধায়  
হোক মানুষের বাস।

---

Comments: 13 — https://sonelablog.com/%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81-%e0%a6%b9%e0%a7%8b%e0%a6%95/#comments
