# করোনার ভয় !

Author: সুপায়ন বড়ুয়া
Published: 2020-06-25
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ad%e0%a6%af%e0%a6%bc/

মানুষ বলে ভয়ে আছি ঐ করোনার ভয়  
আতঙ্কে আজ দিন কেটে যায় কখন করোনা হয়।  
আমি বলি ভয় ছিল না ভয়টি আনা হল  
সকল মানুষ ভয়ে আজ জীবম্মৃত হল।

মিডিয়া ছিল মারণাস্ত্র মনোবল দিল ভেঙ্গে  
ঐ করোনা আসলো বোধ হয় মরে বাঁচার আগে।  
দেশ বিদেশের ডাক্তারগুলো চাঁদের মানুষ সাজে  
প্রতিদিন তাই মৃত্যুর মিছিল করুণ সুরে বাঁজে।

মানুষ দেখল লাশের সারি দাফনের লোক নাই  
ভাবলো মানুষ দাফন করলে নিজের মৃত্যু হবে।  
আপন জনরা নিজে থেকে হাত গুটিয়ে নিল  
তারা ও যদি মরে বসে এই কথাটি ভেবে।

অভয় দেয়ার কথা ছিল ডাক্তার ভাইদের আগে  
তারাই তখন হাত গুটিয়ে ফেলল ভয়ের ফাঁদে।  
মানুষ সবাই ভয় পেয়ে রোগ লুকিয়ে গেল  
তাই তো এখন সকল জায়গায় রোগ ছড়িয়ে দিল।

ডাক্তারেরা এখন বলেন ভয়ের কিছুই নাই  
প্রতিরোধে ঝাঁপিয়ে পড়ুন বাঁচার বিকল্প নাই।  
ভুল ভ্রান্তির উর্ধ্বে থেকে এগিয়ে আসলো যারা  
লাশ দাফনে সমস্যা নাই প্রমাণ করলো তারা।

নিরাপদে নিজে থেকে অন্যকে বাঁচতে দিন  
স্বাস্থ্যবিধি মেনে চলে বাঁচার শপথ নিন।  
মনোবল ভেঙ্গে গেলে ডাকবেন সবাই বিপদ  
ডাক্তার ভাইরা এগিয়ে আসুন কেটে যাক আপদ।

সম্মুখ সারির যোদ্ধারা তাই এগিয়ে আসেন আগে  
বন্ধু তোদের জানাই স্যালুট মানুষ বাঁচাও আগে।
