# করোনাকালে ঘরে থাকা (আড্ডা পোস্ট)

Author: ইঞ্জা
Published: 2020-05-15
Category: আড্ডা
URL: https://sonelablog.com/%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%98%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%a5%e0%a6%be%e0%a6%95%e0%a6%be-%e0%a6%86%e0%a6%a1%e0%a7%8d%e0%a6%a1%e0%a6%be/

প্রিয় বল্গারবৃন্দ কেমন আছেন আপনারা এই করোনাকালে, জীবনে এমন বিপদসংকুল জীবন হয়তো আমরা আর দেখিনি, আমার পুরা পরিবারের ঘুম এখন হারাম হয়েছে অনেকটাই, আগে ছুটিতে আমি দুপুরের পর ভাত ঘুম দিতাম যা অজানা কারণে উদাও হয়ে গেছে, রাতে ঘুম আসেনা, যাও আসে সেহেরির পর, সেই ঘুমেই আমার দিনের দশটা এগারোটা।

সারাদিন চেষ্টা করি আপনাদের ভাবী বাচ্চাদের সাথে হাসি তামশায় দিন পার করতে, কখনো কখনো খুনসুটি করি সবার সাথে, মাঝে মাঝে অনলাইনে গেইম খেলি নিজেদের মধ্যে, আমার চেষ্টাটা হলো কেউ যেন বিষন্নতায় না ভুগে।

সকাল থেকে বিকেল সন্ধ্যা ভাই বোনদের খোঁজ খবর নিই, কি অবস্থা জানতে চাই তাদের, মাঝে মাঝে কিছু উপদেশ দিই এই সময় কি করতে হবে না হবে, কি কি খাওয়া উচিত বা অনুচিত এইসব আর কি।

বিকেল বা সন্ধ্যায় লিখার চেষ্টা করি, কারো কারো লেখা পড়িও, অনেক সময় কমেন্ট করি, অনেক সময় করিনা। 

সময়টা যেন কাটতে চাইনা, কেমন যেন বিষন্নতায় ঘিরে ধরছে কিন্তু আমি এই বিষন্নতাকে পাত্তা দিতে চাইনা, ধুর করে লুডু ওয়ার্ল্ড গেইম খেলি অনলাইনে, নাহয় অন্য গেইম, আমাকে এবং আমাদেরকে বেঁচে থাকতে হবে নতুন পৃথীবিকে দেখার জন্য। 

বন্ধু ব্লগারগণ, আপনাদের সময় কেমন চলছে এই করোনাকালে, আসুন না বিনিময় করি আমাদের সময়টা, কারো কিছু জানার থাকলে জিজ্ঞেস করুন, আমি ডাক্তার নাহলেও টেকনিক্যাল অনেক কিছুই জানি এবং জানার চেষ্টা করি। 

আমি আমন্ত্রণ জানাচ্ছি সকল ব্লগার ভাই বোন, দাদা, দিদিদের এই আড্ডায় জয়েন করার জন্য। 

আজকের গুগল ডুডলও আছে কিভাবে করোনার চিকিৎসা নিবেন ঘরে থেকে তার ভিডিও ছেড়েছে, দেখতে ভুলবেন না। 

অপেক্ষায় রইলাম।

ছবিঃ গুগল।
