# করবো না আর লোড-শেডিং এর ভয়!

- Author: [বোরহানুল ইসলাম লিটন](https://sonelablog.com/author/borhan081975/)
- Published: 2022-07-28T01:39:32+00:00
- Updated: 2022-07-28T01:39:32+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%95%e0%a6%b0%e0%a6%ac%e0%a7%8b-%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%86%e0%a6%b0-%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%a1-%e0%a6%b6%e0%a7%87%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%82-%e0%a6%8f%e0%a6%b0-%e0%a6%ad%e0%a7%9f/

---

জ্বালিস মা তুই কুপির আলো  
তাতেই আমি থাকবো ভালো  
যতোই আঁধার হোক জমে নির্দয় –  
করবো না আর লোড-শেডিং এর ভয়!

স্নিগ্ধ ধারা যায় যদি আজ অনেক দূরে চলে,  
উঠবে জানি ভ্যাপসা গরম ভীষণ দাপে জ্বলে।  
তালপাখা তুই দিস এনে মা  
রুখবো ওদের দাপ দামামা  
চক্রহারে ছুঁড়তে বাতাস হোক কিছু বল ক্ষয় –  
করবো না আর লোড-শেডিং এর ভয়!

তালহীনা ঘাম গভীর রাতে নিদ্রা নিলে টুটে,  
ডুব দিতে মা নদীর জলে না হয় যাবো ছুটে।  
দূর গগনে উঠলে শশী  
জ্যোৎস্না এ গায় মাখবো বসি  
যাক তাতে মা গান গেয়ে রাত পাবোই ভাঁড়ে জয় –  
করবো না আর লোড-শেডিং এর ভয়!

ছবিঃ নেট থেকে।

---

Comments: 10 — https://sonelablog.com/%e0%a6%95%e0%a6%b0%e0%a6%ac%e0%a7%8b-%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%86%e0%a6%b0-%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%a1-%e0%a6%b6%e0%a7%87%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%82-%e0%a6%8f%e0%a6%b0-%e0%a6%ad%e0%a7%9f/#comments
