# কবে ফিরিব মোর গাঁয়ে।

Author: শাহিন বিন রফিক
Published: 2020-02-28
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%95%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%ac-%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%b0-%e0%a6%97%e0%a6%be%e0%a6%81%e0%a7%9f%e0%a7%87%e0%a5%a4/

কবে ফিরিব মোর গাঁয়ে-  
ব্যাঁকা মেঠ-পথ ধরে হাঁটিব কবে,  
শিঁশির ভেজা ঘাঁস পায়ের সাথে মিশে-  
কবে হবে একাকার।  
রাস্তার ধারে বরুই গাছে ঝাকুনি দিয়ে-  
বকুনি শুনিবো কবে,  
দলবেঁধে ঝিলের মাঝে-মাছ ধরিব কবে,  
কাঁদা ছুড়াছুড়ি করে-সারা দেহে কাঁদায় ভরিব কবে।  
কবে নিব ঐ মাঁটির গন্ধ নিশ্বাসের সাথে।

শেষ বিকালে;  
কানামাছি-গোল্লাছুট-দাঁড়িযাবান্ধা; আবার খেলিব কবে,  
সন্ধ্যায় দেরিতে ফিরিলে-মায়ের সেই মিষ্টি বকুনি,  
আবার শুনিবো কবে।

জীবনের তাগিদে শহরের বুকে রহিয়াছি-বহুদিন,  
তবুও;  
বৃক্ষে ভরা আমার সেই ছোট্ট গাঁয়ের কথা-  
পারিনা ভূলিতে।

হে মোর স্রষ্টা-  
এ দেহের শেষ নিশ্বাস যেন পায় মোর গাঁয়ের,  
এ দেহে যেন ঢাকা থাকে আমার গাঁয়ের মাঁটি দিয়ে।
