# কবি হে —– শুভ জন্মদিন

Author: জি.মাওলা
Published: 2014-10-16
Category: একান্ত অনুভূতি
URL: https://sonelablog.com/%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf-%e0%a6%b9%e0%a7%87-%e0%a6%b6%e0%a7%81%e0%a6%ad-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8/

**কবি হে** **—–শুভ জন্মদিন**   

[![](http://sonelablog.com/wp-content/uploads/2014/10/IMG_20141016_100024-196x300.jpg)](/archives/22256/img_20141016_100024)

আজ ১৬ই অক্টবর কবি রুদ্র মোহাম্মদ শহিদুল্লাহর ৫৮ তম জন্মবার্ষিকী।মাটি ও মানুষের প্রতি আমূল দায়বদ্ধ এই কবির শিল্প মগ্ন উচ্চারণ তাকে দিয়েছে সত্তরের অন্যতম কবি’র স্বীকৃতি। অকাল প্রয়াত এই কবি তার কাব্যযাত্রায় যুগপৎ ধারণ করেছেন দ্রোহ ও প্রেম, স্বপ্ন ও সংগ্রামের শিল্প ভাষ্য।

দেশপ্রেম ও স্বজাত্য মমত্ববোধে উজ্জীবিত হয়ে দেশ ও জাতির ক্লান্তি লগ্নে ‘জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরনো শকুন’- এই নির্মম সত্য অবলোকনের পাশাপাশি ততোধিক স্পর্ধায় তিনি উচ্চারণ করেছেন- ‘ভুল মানুষের কাছে নতজানু নই’।

যাবতীয় অসাম্য, শোষণ ও ধর্মান্ধতার বিরুদ্ধে অনমনীয় অবস্থান তাঁকে পরিণত করেছে ‘তারুণ্যের দীপ্ত প্রতীক’-এ। একই সঙ্গে তাঁর কাব্যের আরেক প্রান্তর জুড়ে রয়েছে স্বপ্ন, প্রেম ও সুন্দরের মগ্নতা।

তাই আজ কবির প্রতি শ্রদ্ধার্ঘ নিয়ে পেশ করলাম এই লিখা:

 **কবি হে**

*কবি হে জন্মেছিলে ক্ষণ জন্মা হয়ে*

*তাতে কি ?*

*তুমি যা দিয়েছ মোদের*

*ভুলবনা মোরা সারাটি জীবন।*

*কি ছিল তোমার লিখনিতে*

*প্রেমে পড়েছিল আপামর*

*জনতা যে।*

*তুমি হারিয়ে গেছ অজানায়*

*তাতে কি?*

*তোমার লিখনির মাঝে*

*থাকবে তুমি বেঁচে*

*কবিতা প্রেমীদের হৃদয়ে।*

*কবি হে*

*তোমার লিখা পড়লে*

*এখনো প্রেমে পড়তে*

*ইচ্ছে   করে*

*নাম না যানা কোন তরুণী প্রেমে।*

 *তায় ছোট এই  শ্রদ্ধার্ঘ*

*তোমার প্রতি*

*এই কবিতা প্রেমীর।*
