# কবিদের পরিচয়

- Author: [আসমাউল](https://sonelablog.com/author/asmaul1989/)
- Published: 2014-02-21T11:58:42+00:00
- Updated: 2014-02-21T12:32:47+00:00
- Category: [বিবিধ](https://sonelablog.com/category/misc/)
- URL: https://sonelablog.com/%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%9a%e0%a7%9f/

---

আমি যা লিখি আমি যা বলি  
তা কবিতা নয়  
আমি যা ভাবি আমি যা গাই  
তা কবিতা নয়  
আমি যা বলে যাই মানুষ আর অমানুষের ভিড়ে  
তাও কবিতা নয়

বৃষ্টি এসে ভিজিয়ে যায় আমার দুরন্ত শৈশব,কৈশোর দীপ্ত যৌবন  
আমি শৈশবের জয়গান গাই  
আমি কৈশোরের শ্লোক গাই  
আমি যৌবনের মিছিল করি  
দৈনিক ভাত আর মাছের মত এবেলা ওবেলা  
এগুলো আমার কবিতা নয়-

ঝাঁক বাধা শব্দেরা এসে দরোজায় কড়াঘাত করে  
আমি ওদের মিছিলে যাই  
ওরা মিছিল করে আমি নেতৃত্ব দেই  
আমি নেতৃত্ব দেই ওরা মিছিল করে  
এগুলো কবিতা নয়  
বাকযন্ত্র হতে উচ্চারিত নিগুড় শব্দ কবিতা নয়

কবিরা এসেছিল রাজপথে নক্ষত্রের আলো নিয়ে  
কবিরা এসেছিল মা আর মাটির মায়ার শিকল ভেঙ্গে  
‘অ’ ‘আ’ ‘ক’ ‘খ’  কে বুকে ধরে  
‘মাগো’ ডাকার সুযোগ করে দিতে।

 

---

Comments: 7 — https://sonelablog.com/%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%9a%e0%a7%9f/#comments
