# কবিতা লেখা সহজ কম্ম নয়

- Author: [নীলাঞ্জনা নীলা](https://sonelablog.com/author/nilanjana/)
- Published: 2017-01-18T00:34:54+00:00
- Updated: 2017-01-18T00:34:54+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%b2%e0%a7%87%e0%a6%96%e0%a6%be-%e0%a6%b8%e0%a6%b9%e0%a6%9c-%e0%a6%95%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ae-%e0%a6%a8%e0%a7%9f/

---

![কবিতা লেখা সহজ কম্ম নয়...](http://sonelablog.com/wp-content/uploads/2017/01/কবিতা-লেখা-সহজ-কম্ম-নয়.gif)

****কবিতা লেখা সহজ কম্ম নয়…****

কবিতা লেখা যে সে কম্ম নয়! আবেগের জমিন থাকা চাই। চাষবাস করার মতো সেই রকমই মনও চাই। বীজ পোতার অনেক পরে শব্দাবেগ বৃক্ষের জন্ম হয়। কিন্তু কবিতা? ওই নামের নারী আছে, বইয়ের পাতায় উপমা-রূপক-অলঙ্কারের পাঁচমিশালী ঢং-ও আছে। কবিতা নামের ফসলের জন্য অপেক্ষা করা জানতে হয়।

কবিতা লেখা সহজ কম্ম নয়! ইচ্ছেমতোন ভাবের কাছে আত্মা থাকেনা। কবিতার জন্যে ধ্যানের প্রয়োজন। দুই ভ্রূ’র মধ্যে ত্রিনয়ন এঁকে সেই চোখে এই দু’চোখ রাখতে হয়। ভালোবাসা আর আত্মার মিলন ছাড়া কিছুতেই কবিতার জন্ম হয়না। তাইতো নিজেকেই বলি কবিতা লেখা সহজ কম্ম নয়!

কবি হওয়াও সহজ কম্ম নয়! কঠিন গাম্ভীর্যতা নিয়ে লিখে কি আর কবি হওয়া যায়? ওই যেমন কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ওঁরা কবি; সাধারণের মন স্পর্শ না করলে কি আর কবি হওয়া যায়? পাতায়-পাতায় অনেক লেখা যদি কবিতা হয়ে যেতো, তাহলে এই আমি কবেই কবি হয়ে যেতাম! কবি হতে গেলে কবিতাকে ভালোবাসতে হয়!

***সন্ত্রাসীরা তাই কবিতা লিখতে পারেনা।***

হ্যামিল্টন, কানাডা  
৭ জানুয়ারি, ২০১৭ ইং।

*****২০১৭ সালের প্রথম লেখা।** ***

---

Comments: 42 — https://sonelablog.com/%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%b2%e0%a7%87%e0%a6%96%e0%a6%be-%e0%a6%b8%e0%a6%b9%e0%a6%9c-%e0%a6%95%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ae-%e0%a6%a8%e0%a7%9f/#comments
