# কবিতা মুক্ত হও

- Author: [আলমগীর সরকার লিটন](https://sonelablog.com/author/al571981amgir/)
- Published: 2020-03-09T10:51:15+00:00
- Updated: 2020-03-10T03:38:38+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%b9%e0%a7%8d%e0%a6%93/

---

=====================  
*এতোদিন পর ভাবের উদয় হলো!*  
*এই রঙ্গমঞ্চ কবিতাকে মুক্তি দিবো*  
*কি লাভ কিছুই খুঁজে পেলাম না;*  
*যেটা বুঝেছি, যতটা তেল ভাজলেই*  
*কবিতার গা আরও সুগন্ধী হয়ে প্রসার ঘটাই;*

*আমি ত তেলে ভাজতে পারছি না*  
*সত্যই কবিতা তুমি মুক্ত হও-*  
*এ ভুমি থেকে অথবা সুগন্ধ হাওয়া থেকে;*  
*তোমার গায়ে শুধু হিংসা, বিদ্বেষ*  
*শুধু ঘোরপাক খায়।*

*তোমার সৌন্দর্য ললাটে লুটে পড়ে*  
*আমি পারছি না কেন, কবিতা মুক্ত হও-*  
*তোমার এরকম রূপ লাবণ্য চাই না*  
*যেখানে প্রতিবাদী হবে, বিবেক বোধ জাগ্রত থাকবে*  
*অতঃপর সত্যই যদি এরকম না হতে পারো*  
*তবে কবিতা তুমি মুক্ত হও।*

২৫ ফাল্গুণ ১৪২৬, ০৯ মার্চ ২০  
————————————

---

Comments: 25 — https://sonelablog.com/%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%b9%e0%a7%8d%e0%a6%93/#comments
