# কবিতা ও আমি

- Author: [কামরুল ইসলাম](https://sonelablog.com/author/kamrul-islam75/)
- Published: 2022-03-21T17:53:26+00:00
- Updated: 2022-03-21T17:53:26+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%93-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf/

---

 

কবিতারা খুব সংকীর্ণ মনা হয়

মনের ইচ্ছা, অনুভুতি বুঝে না উঠে

যতোটা গভীর থেকে, সংগোপনে

সর্বস্ব নিয়ে যায় লুটে  ।

বুকে যতো লালন করি, ধারণ করি

ভাষায়,  সারমর্মে , উঠে না তা ফুটে

তবুও কবিতাই ছুঁয়ে যায় কেবল

আমার যতো প্রেম,  তোমর হৃদয় তটে ।

স্বপ্নকে যতোটা আমি দেখি

কবিতায় আর কতোটুকু লেখি

চিন্তায় চেতনায় সবই থাকে বাকি

কবিতার মাঝে কবিতা ই দেয় ফাঁকি ।

কবিতা আর উপমায় আমি

তোমার সাদৃশ্য খুঁজি

তোমার উপমা শুধু তুমিই

কবিতা না বুঝুক,  আমি বুঝি ।

তবুও,  কবিতা আর আমি, অহর্নিশি

থাকি পরস্পর সহবাসে

তোমার ইন্দ্রীয়তে বসত গড়ি

কবিতার নিঃশ্বাসে,  আমার বিশ্বাসে  ।।

 

রচনা কাল ঃ ২১/০৩/২০২২

ঢাকা

---

Comments: 6 — https://sonelablog.com/%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%93-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf/#comments
