# কবিতা আর তুমি

- Author: [নাজমুল হুদা](https://sonelablog.com/author/nazmul-hoda/)
- Published: 2019-09-17T17:33:10+00:00
- Updated: 2019-09-17T17:33:10+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%86%e0%a6%b0-%e0%a6%a4%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf/

---

বলতে আমায় কবি, কবিতার মানে কী?  
বলেছিলাম—  
কবিতা বাঙালির পান্তাভাত  
কবিতা মানব শকুনের সংঘাত  
কবিতা বিশ্বাস অবিশ্বাসের সংলাপ  
কবিতা প্রেম ভালবাসার প্রেমালাপ ।

বলতে আমায় তুমি, তোমার মানে কী?  
বলেছিলাম—  
তুমি মানবের পরিচিতিপত্র  
তুমি শিল্পীর আলোকিত আলোকচিত্র  
তুমি ধর্ষিত বিবেকের মাদার তেরেশা  
তুমি বৈধ প্রেমিকের সুরেলা সেতারা ।

অথচ কবিতা আর তুমি অভিন্ন  
গবেষণালব্ধ আমার মেসোপটেমিয় সভ্যতা।

নেত্রকোনা, ময়মনসিংহ

---

Comments: 16 — https://sonelablog.com/%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%86%e0%a6%b0-%e0%a6%a4%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf/#comments
