# কবিতায় পুরুষ

- Author: [নীরা সাদীয়া](https://sonelablog.com/author/neera-sadeea/)
- Published: 2020-04-18T16:23:19+00:00
- Updated: 2020-04-18T16:23:19+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b7/

---

একদিন তুমি বলেছিলে,

তোমায় নিয়ে কবিতা হয়না কেন?

আশ্বাস দিয়েছিলেম হবে।

কবিতা হবে তোমাকে নিয়ে,

তোমার কালো চোখ নিয়ে,

কালো অবয়ব নিয়ে,

ছোট কালো কেশ নিয়ে।

 

কবিতারা ছুটোছুটি করবে

তোমার প্রশ্বস্ত বুকে,

আর চওড়া কাঁধে।

কবিতারা ছন্দ লুকোবে

তোমার বুক পকেটে।

 

কবিতারা ছবি আঁকবে

তোমার খোঁচা খোঁচা দাড়ি গোঁফে!

ছন্দের গাঁথা মালা ঘুমিয়ে পড়বে

তোমার হাতের মুঠোয়।

নানান রঙে স্বপ্ন আঁকবে

তোমার বুকে মাথা রেখে।

তারা জেগে ওঠবে

তোমার উষ্ণ ছোঁয়ায়।

 

যখন তুমি ডাকবে

ঐ নামটি ধরে,

কবিতারা পাখা মেলবে

ছুটে আসবে তোমার পানে।

তোমায় নিয়ে লেখা হবে

নির্ভুল,নির্ঘুম কবিতা-

যতক্ষণ তুমি মনুষত্বের সংজ্ঞায়

সীমারেখায় অটুট থাকবে।

 

সাদীয়া নীরা

১০.০৩.১৫

পাঁচ বছর আগের লেখা একটি অকবিতা…

---

Comments: 24 — https://sonelablog.com/%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b7/#comments
