# কবিতার বৃষ্টি

Author: শামীনুল হক হীরা
Published: 2021-02-10
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%83%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf/

# কবিতার বৃষ্টি

– [শামীনুল হক হীরা](https://www.bangla-kobita.com/samim100/)

একটু স্বপ্ন একটু আশা একটু কল্পনা,  
মনে রেখে কবিতা সাজাই তা গল্পনা।

একটু হাসি একটু কান্না একটু মায়াবিরহ,  
তা ভেবেই ভাসে মনে কবিতার সমারোহ।

একটু মায়া একটু ভাবনা একটু সময়,  
তা হলে মনের মত কবিতা লেখা হয়।

একটু প্রেম একটু আবেগ একটু মধুরদৃষ্টি,  
যা থেকেই ঝরে পড়ে শুধু কবিতার বৃষ্টি।।
