# কবিতার অঙ্কুরোদ্গম

Author: হালিম নজরুল
Published: 2020-05-09
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%99%e0%a7%8d%e0%a6%95%e0%a7%81%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%97%e0%a6%ae/

চৈতন্যের দরজায় এখন কবিতার ঈশ্বর,  
বর্ষনে উদ্যত ফণিল সৌরভ।

কবিতার প্রসবে দিও একটি উৎকৃষ্ট উতপ্রেক্ষা।  
না হয় দিও তুমি উপমার ভান্ডার;  
অনুপ্রাসে কিছুটা ভুল হয় হোক।  
অন্যের কাছে যতটা দুর্বোধ্যই হোক,  
রহস্যময় বিমূর্ততাও জ্যোতির্ময় সূর্য,  
বহুরৈখিকতা সহজবোধ্য আমাদের কাছে।  
অলংকার বা শব্দশৈলীর কথা ভেবোনা এখন,  
তোমার বৈভবী অনুচর এই অনুপম প্রকৃতি;  
ওরাই এঁকে  দেবে সুনিপুণ চিত্রকল্প।

চলো প্রিয়তমা,এই পোয়াতি সন্ধ্যায়  
কবিতার সঙ্গমে যায়,  
এই বিদগ্ধ রাতে বাড়াই কবিতার উর্বরতা।

\*\*\*\*
