# কবিতাকে খুঁজি

- Author: [চাটিগাঁ থেকে বাহার](https://sonelablog.com/author/bahar2007/)
- Published: 2017-04-24T03:25:53+00:00
- Updated: 2017-04-25T11:53:31+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/), [সাহিত্য](https://sonelablog.com/category/literacy/)
- URL: https://sonelablog.com/%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be%e0%a6%95%e0%a7%87-%e0%a6%96%e0%a7%81%e0%a6%81%e0%a6%9c%e0%a6%bf/

---

কবিতাকে খুঁজি  
————–  
কবিতা, ওই কবিতা,  
তোমাকে নিয়ে করতে গবেষণা হয়েছি আমি নি:স্ব  
কোথা হতে সৃষ্টি তোমার  
আদি-অন্ত-উৎপত্তি, খুঁজে ফিরছি বিশ্ব।

হেডস্যার বলতেন- গদ্য হাটে, পদ্য উঁড়ে আকাশে,  
শুনে সেকথা মুখখানি আমার হয়েছিলো কেমন ফ্যাকাশে।

পদ্য যে উঁড়ে তা খুঁজতে আকাশে হারিয়েছি দৃষ্টি,  
পাইনি পদ্য, তবে পেয়েছি অনেক নিত্য-নতুন সৃষ্টি।

হায়রে কবিতা,  
কারো মুখে তুমি খই ফোঁটাও, পাঠকে দাও একাগ্রতা।  
বোমা ফাঁটালেও আমার পেট থেকে  
বের হতে চাওনা তুমি, এ তোমার কেমন রসিকতা!

কাউরে দেখি কাধে থলে ঝুলিয়ে কাঁশবনে খুঁজে তোমায়,  
আমিও খুঁজি দাওনা ঠিকানা এসএমএস করে আমায়।

---

Comments: 12 — https://sonelablog.com/%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be%e0%a6%95%e0%a7%87-%e0%a6%96%e0%a7%81%e0%a6%81%e0%a6%9c%e0%a6%bf/#comments
