# কদম ফুলের জুটি

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2020-06-19T03:42:15+00:00
- Updated: 2020-06-19T03:38:30+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%95%e0%a6%a6%e0%a6%ae-%e0%a6%ab%e0%a7%81%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a7%81%e0%a6%9f%e0%a6%bf/

---

 

বৃষ্টির টাপুর-টুপুর,না,  
টানা-বৃষ্টি, অঝোরে,  
শুকনো পাতার নূপুর!না,  
পাখি বা ঝিঁঝিঁ’র আওয়াজ-ও না,  
গুরুগুরু মেঘ-ধ্বনি  
অন্তহীন হৃদ-নৈঃশব্দ ভেদ করে;

একরোখা কদম ফুলের জুটি  
আড়াল পাতায়!  
‘সাধের যৌবন ভাইস্যা যায়’!  
কখনও খোলাখুলি, কোলাকুলি, মুখোমুখি!  
দখলিস্বত্বের তর্কাতীত জঙ্গি-শেষে  
শুধুই আলাপ-বদল মেঘামেঘি,

উড়াল মেঘাকাশে ডানা-আঁকা-বৃষ্টি  
নক্ষত্রের ঝাড়বাতি নয়,  
শুধু কয়েক ফোঁটা করুণা-জল হয়ে ঝরবে  
হৃদয়ের আকাশ-মাটি-প্রান্তরে।

যদিও  
চাই না, নির্বীজ নির্বিষ বৃষ্টি,  
বড় বড় ফোঁটায় ফোঁটায় মেঘ-ছাওয়া বৃষ্টি চাই  
হৃদয়ের পেখম জুড়ে।

---

Comments: 36 — https://sonelablog.com/%e0%a6%95%e0%a6%a6%e0%a6%ae-%e0%a6%ab%e0%a7%81%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a7%81%e0%a6%9f%e0%a6%bf/#comments
