# কদম কেয়া

Author: জাহাঙ্গীর আলম অপূর্ব
Published: 2021-06-13
Category: ছড়া
URL: https://sonelablog.com/%e0%a6%95%e0%a6%a6%e0%a6%ae-%e0%a6%95%e0%a7%87%e0%a7%9f%e0%a6%be/

স্বরবৃত্ত ছন্দঃ ৪+৪/৪+১

ওরে খোকা, ওরে খুকি

দেখবি তোরা আয়,

কদম গাছে কেয়া গাছে

ফুল ধরেছে হায়।

ফুলের সাথে পাখির সাথে

ভ্রমর গাইছে গান,

ওরে খোকা ওরে খুকি

শুন না ফেলে কান।

কদমের সাথে কেয়া ফুলের

মধুর হাসি হয়

খোকা খুকি মন খুশিতে

নদে নৌকা বয়।

কদম কেয়া তুলে এনে

নানা খেলা হয়

বর্ষারাণী কদম কেয়া

নানা জনে কয়।

রচনাকালঃ

০৫/০৬/২০২১
