# কথোপকথন-০৩

- Author: [রুমন আশরাফ](https://sonelablog.com/author/rumon-ashraf/)
- Published: 2020-02-01T17:07:01+00:00
- Updated: 2020-02-01T17:07:01+00:00
- Category: [রম্য](https://sonelablog.com/category/literacy/funny/)
- URL: https://sonelablog.com/%e0%a6%95%e0%a6%a5%e0%a7%8b%e0%a6%aa%e0%a6%95%e0%a6%a5%e0%a6%a8-%e0%a7%a6%e0%a7%a9/

---

– ভাই ফেইসবুকে এতো বেশী লেখেন ক্যান?  
– কই আমিতো লেখি না। টাইপ করি। টাইপ কইরা পোস্ট করি।  
– ঐ একই কথা।  
– কথা এক হইলো ক্যামনে? লেখতে গেলে তো কাগজ কলম লাগে। আর এখানে করতে হয় টাইপ।  
– আচ্ছা বুঝলাম। তা আপনার এসব আজাইরা পোস্ট কে পড়ে?  
– এই যে আপনে পড়েন।  
– আমি পড়ি এইডা আপনেরে কে কইলো?  
– কেউ কয় নাই কিন্তু আমি জানি। না পড়লে তো আর এসব ব্যাপারে জিগাইতেন না। পড়েন বইলাই তো “আজাইরা” বিশেষণটা দিতে পারলেন।  
– আপনেরে নক করাটাই ভুল হইছে। আপনের সাথে কথা বলাটাই অবান্তর।  
– কথা বলতাছেন কই? চ্যাটিং করতাছেন। তবে আপনে চাইলে আমি আপনে ভয়েস কিংবা ভিডিও কলে কথা কইতে পারি।  
– আমার এতো শখ নাই ভয়েস কিংবা ভিডিও কলে কথা বলার।  
– আমারও শখ নাই এমনে টাইপ কইরা চ্যাট করার।  
– তাইলে আপনে ভাগেন।  
– নক করলেন আপনে। আমি ভাগমু ক্যান? আপনে ভাগেন। আমিতো আমার মতো আমার জায়গায় আছিলাম। আপনে নক কইরা আইছেন আমার কাছে। ভাগলে আপনে ভাগেন।  
– গেলাম। আর কোনদিন আপনেরে নক করমু না।  
– কোনোদিন নক না করলে কোনোরাতে নক দিতে পারেন ইচ্ছা করলে। আমি রাইতেই বেশী ফ্রি থাকি।

(অতঃপর তিনি প্রস্থান করিলেন। আমিও আমার মতো নিজের ওয়ালে চিকা মারিতে থাকিলাম।)

---

Comments: 23 — https://sonelablog.com/%e0%a6%95%e0%a6%a5%e0%a7%8b%e0%a6%aa%e0%a6%95%e0%a6%a5%e0%a6%a8-%e0%a7%a6%e0%a7%a9/#comments
