# কথোপকথন (ইথারে …… নিটোল আঁধারে)

- Author: [আগুন রঙের শিমুল](https://sonelablog.com/author/shimul-ful/)
- Published: 2014-11-17T17:20:17+00:00
- Updated: 2014-11-17T17:21:46+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- Tags: অকবিতা
- URL: https://sonelablog.com/%e0%a6%95%e0%a6%a5%e0%a7%8b%e0%a6%aa%e0%a6%95%e0%a6%a5%e0%a6%a8-%e0%a6%87%e0%a6%a5%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%9f%e0%a7%8b%e0%a6%b2-%e0%a6%86%e0%a6%81%e0%a6%a7%e0%a6%be/

---

[!\[\](http://sonelablog.com/wp-content/uploads/2014/11/chat.jpg)](http://sonelablog.com/archives/23936/chat)

– কবি, ঘুমুলে?  
– উহুঁ,ঘুমেরা আমার চোখের তলায় হাঁসের পায়ের ছাপ রেখে গিয়েছে উধাও, নিরুদ্দেশে।

– তবে একটা গল্প বলো, যেকোন একটা  
– আমার কোন গল্প নেই।

– তবে ভালোবাসার গল্পই বলো না হয়  
– ভালোবাসার গল্প হয়নাতো, ভালোবাসা নিজেই গল্প।

– তাই? তবে সেটাই বলো। এই অর্ধেক রাত্তিরে  
ভালোবাসা ছুঁয়ে যাক ভিতরে বাহিরে।

– ভালোবাসলে বুকের ভেতর মেঘ জমা হয়, মেঘ।  
ভালোবাসলে নেউলধূসর প্রান্তরের পথে জমে থাকে নিশিবাস, মিহিন আবেগ।  
ভালোবাসলে খনন চলে অবিরত  
ভালোবাসলে ময়ুরকন্ঠী শাড়িতে সাজাতে হয়, বুকের অন্ধকার ক্ষত।  
ভালোবাসলে দিন দুপুরে, আলোর ভেতরে  
দুঃখ রঙের মেঘ, অকারণে গর্জায় দুন্দুভিনিনাদে।  
ভালোবাসলে ডুব দিতে হয়, ডুব  
নিজের গভীরে, গভীরে, গভীরতর অন্ধকারে।

-কবি, থামো!  
অন্য গল্প বলো, ভয় লাগছে।

---

Comments: 27 — https://sonelablog.com/%e0%a6%95%e0%a6%a5%e0%a7%8b%e0%a6%aa%e0%a6%95%e0%a6%a5%e0%a6%a8-%e0%a6%87%e0%a6%a5%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%9f%e0%a7%8b%e0%a6%b2-%e0%a6%86%e0%a6%81%e0%a6%a7%e0%a6%be/#comments
