# কথা হোক চোখের তারায়।।

Author: কাজি রাশেদ
Published: 2021-09-03
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%95%e0%a6%a5%e0%a6%be-%e0%a6%b9%e0%a7%8b%e0%a6%95-%e0%a6%9a%e0%a7%8b%e0%a6%96%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a7%9f%e0%a5%a4%e0%a5%a4/

অনেক কথা থাকে বলার,

অনেক কথা আছে শুনার,

মনে হয় রাতের পর রাত

কিম্বা দিনের পরে আসুক দিন

কথা যাবে ফুরিয়ে,

সময় যাবে হারিয়ে,

পাতার পর পাতা,

ভরে যাবে হৃদয়ের

আকুলতায়,

ভরবে না মন,

ভরবে না হৃদয়ের আকুতি।

তারচেয়ে…….

চোখে রাখো চোখ,

হৃদয়ের কথা হোক চোখে,

প্রেয়সীর ওই চোখের পানে চেয়ে

কাটিয়ে দিতে পারো হাজার বছর,

হাজার কোটি বছর চলে যাবে অনায়াসে।

শুধু যেদিন জানা হয়ে যাবে,

তুমি আর কাছে নেই,

এমন কি নেই হৃদয়ের মনিকোঠায়,

তুমি হয়ে গেছো অন্য কারো

অথবা

তুমি নিজেকে নিজের করে গুটিয়ে নিয়েছো,

সেদিন শুধু মনে রেখো,

ভালোবাসার তাগিদও চলে যাবে,

চলে যাবে দিগন্তের ওপারে,

বিশ্ব হৃদয় পারাবারে।
