# কথা ছিলো, কথা থাকে

- Author: [আগুন রঙের শিমুল](https://sonelablog.com/author/shimul-ful/)
- Published: 2018-08-14T16:17:42+00:00
- Updated: 2018-08-14T16:17:42+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%95%e0%a6%a5%e0%a6%be-%e0%a6%9b%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%8b-%e0%a6%95%e0%a6%a5%e0%a6%be-%e0%a6%a5%e0%a6%be%e0%a6%95%e0%a7%87/

---

তোমার নগরে পা রাখবার দিন –  
খুব যতনে বাঁচিয়ে রাখা স্বপনবেশে,  
তোমার নগরদ্বারে আমি দাড়ালে এসে –  
আকাশ ভেঙ্গে বৃষ্টি নামবে ; কথা ছিলো।

অয়ি লাবণ্যপুঞ্জ – তুমি খুলে দেবে রুদ্ধ দুয়ার,  
আমি ও আমার ব্যাথার সরিৎ ঝরবো একাকার –  
তুমি ; বহুকালের তাপদাহ সে ধারাজলে,  
ধুয়ে নেবে একবার ; কথা ছিলো।

তারপর,  
চিরতরে বিলীন শুন্যতায় হারাবো –  
ভেবোনা তা বলে থাকবোনা আমি,  
তোমার একাকীত্ব জুড়েই আমি রয়ে যাবো।

অতঃপর,  
যে ঠিকানায় ভালোবাসার বার্তা আসার কথা –  
সেই ঠিকানা খেয়েছে কুরে সময় দানব।  
এই ঠিকানায় আমার শেকড় নেই,  
এইখানেতে আমি আগন্তুক –  
এই এখানেই মধ্যরাতে হেটে বেড়াই, একা ; নির্বান্ধব।

আর তুমি, সময়ের মতো – অধরা এবং নির্বিকার ।

---

Comments: 21 — https://sonelablog.com/%e0%a6%95%e0%a6%a5%e0%a6%be-%e0%a6%9b%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%8b-%e0%a6%95%e0%a6%a5%e0%a6%be-%e0%a6%a5%e0%a6%be%e0%a6%95%e0%a7%87/#comments
