# কথার ফেরিওয়ালা

Author: আতা স্বপন
Published: 2020-05-11
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%95%e0%a6%a5%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ab%e0%a7%87%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be/

যত্রতত্র কথা বিলাই  
আমি কথার ফেরিওয়ালা  
হরেক রকম কথা আছে  
নিবে কে এই বেলা?

কথার মালা নিতে হলে  
ফেসবুকটা খোল  
হোকনা বয়স ৮০ কি  ৯০  
কিংবা কুড়ি ষোল।

কথা শুনে কেউ হাসে  
কেউ হয় রাগ  
কেউ আবার কান্না জুড়ে  
কেউ বা হতবাক।

রাজনিতীর কথা আছে  
আছে ধর্মকথা  
হিজিবিজি কথাও আছে  
কেউ বলে যা তা।

আস্তিক নাস্তিক দন্দ্ব কথার  
ডিমান্ড খুবই ভারি  
হাজার লাইক এর বহর শুধুই  
কমেন্টসে জারিজুরি।

কথার কথা অনেক আছে  
কেউ করে না মাইন্ড  
বেফাস কথা চাউর করি না  
নইতো আমি ব্লাইন্ড্

ফেসবুকে নজরদারী  
ফাও কথা বাদ  
বলতে হবে জয় বাংলা  
নো জিন্দাবাদ।

তোষামদি কথা দিয়ে  
সবার দিল খুশ  
কথা হবে মিষ্টি মধুর  
যেনো লেবেনচুষ।

কথা নিয়ে কারবার আমার  
কথা ঘুরে দেশ বিদেশ  
কথার ওয়েব ফেরিওয়ালা আমি  
মরনেই কথার শেষ।
