# কথার কথা

- Author: [হালিম নজরুল](https://sonelablog.com/author/m-a-halim-nazrul/)
- Published: 2019-10-27T07:04:56+00:00
- Updated: 2019-11-10T17:43:46+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%95%e0%a6%a5%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%a5%e0%a6%be/

---

অনেক কথা বলতে ব্যকুল উথলে ওঠে মনটা,  
অনেক কথা বলতে কাঁপে হৃদয় বাড়ির ঘন্টা,  
অনেক কথা বলার আগে সামলাতে হয় ঠোঁটটা,  
অনেক কথা বলার আগে গুণতে যে হয় নোটটা,  
অনেক কথা বলার আগেই দাঁতটা নাচে হাসিতে,  
অনেক কথা বলার পাপে ঝুলতে যে হয় ফাঁসিতে,  
অনেক কথা বলার আগে মাথাটা নাও চুলকিয়ে,  
অনেক কথা বলার আগে ভাবতে হবে ভুল কি এ,  
অনেক কথা বলতে গিয়ে কষ্ট হৃদয় মন্দিরে,  
অনেক কথা অব্যক্ত রয় হৃদয়মাঝে বন্দি রে,  
অনেক কথায় সফলতা বিজয় হাতের মুঠোতে,  
অনেক কথা আনতে মানা ব্যস্ত ওষ্ঠ দু’টোতে,  
অনেক কথা বলতে মানা, বলতে হবে অনেকটা,  
অনেক কথা বলার আগে ভাবতে হবে ক্ষণেকটা।

*********

---

Comments: 39 — https://sonelablog.com/%e0%a6%95%e0%a6%a5%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%a5%e0%a6%be/#comments
