# কত কি-ই তো কথা ছিল

Author: রিমি রুম্মান
Published: 2016-02-03
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%95%e0%a6%a4-%e0%a6%95%e0%a6%bf-%e0%a6%87-%e0%a6%a4%e0%a7%8b-%e0%a6%95%e0%a6%a5%e0%a6%be-%e0%a6%9b%e0%a6%bf%e0%a6%b2/

[![12650329\_1015446071858775\_823651127\_n \[640x480\]](http://sonelablog.com/wp-content/uploads/2016/02/12650329_1015446071858775_823651127_n-640x480.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2016/02/12650329_1015446071858775_823651127_n-640x480.jpg)  
আমার প্রিয় যে উঠোনে তোমার আসবার কথা ছিল, সেখানে  
বড় কালো পাথরটিতে বসে রাতভর জ্যোৎস্না দেখবার স্বপ্ন ছিল  
গোলাপি কৃষ্ণচূড়ার নীচ দিয়ে হেঁটে যেতে যেতে  
এতকালের জমানো গল্পগুলো শুনাবার কথা ছিল  
শুকনো ঝরা পাতার উপর দিয়ে পা মাড়িয়ে যেতে যেতে  
জীবন থেকে হারিয়ে যাওয়া বারোটি বসন্তের গল্প শুনবার কথা ছিল  
সে উঠোনে আজ এক হাঁটু শুভ্র তুষার  
এখানে কেমন করে আসবার নিমন্ত্রন করি তোমায় ?  
এর চেয়ে বরং আরেকটি বসন্তই না হয় অপেক্ষায় থাকি  
আমাদের কত কি-ই তো কথা ছিল !
