# কতটা ভালবাসলে ভালবাসা হয়!

- Author: [মনির হোসেন মমি](https://sonelablog.com/author/ma-mati-das/)
- Published: 2014-11-08T05:26:24+00:00
- Updated: 2014-11-08T05:28:42+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%95%e0%a6%a4%e0%a6%9f%e0%a6%be-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be-%e0%a6%b9%e0%a7%9f/

---

**[!\[\](http://sonelablog.com/wp-content/uploads/2014/11/20140115_141710-1-Copy-Copy.jpg)](http://sonelablog.com/archives/23328/20140115_141710-1-copy-copy-2)প্রিয়**

কতটা দিনের তপৎসায়

কতটা আমবর্ষা পেরুলে

কতটা চোখের জলে সাগর গড়ালে

তুমি আমার হবে।

**প্রিয়**

কতটা মাস পেরুলে বছর হয়

কতটা দিন পেরুলে মাস হয়

কতটা মৌসুমে তুমি জেগে রও

ততটা দিন মাস বর্ষ অপেক্ষায় আমি রবো।

**প্রিয়**

কতটা ভালোবাসলে

কতটা আদরেঁ সোহাগে আলিঙ্গনে

কতটা রাম-সীতার পরীক্ষা দিলে

তুমি শুধু আমারি হবে।

**প্রিয়**

কতটা মনে মনের মিলনে

কতটা হৃদয়ে ভালবাসার তাপে সিদ্ধ হলে

কতটা প্রেম ক্ষেতের উর্ব্বর ফসল ফলালে

তুমি… তুমি বলে ডাকবে আমায়।

**প্রিয়**

কতটা ভাবাবে আমায়

কতটা কাদাবে আমায়,রাখবে দূরে

কতটা দূরত্ত্বের সীমানা অতিক্রম করলে

ভালবাসবে আমায়,

জানি,আমি সবই বুঝি…

হবে না আমার হয়তো হবে কারো

**প্রিয়**

দোহায় তোমায়! যার হৃদয়েই নোঙ্গর তুলো

আমার এ পুড়া হৃদয় থাকবে না যখন ধরণীতে আর

বিলীন হবে কোন চিরস্হায়ী জগতে

তখন তুমি পড় তোমার নতুন শাড়ীখানা।

**প্রিয়**

  কতটা কষ্টে শেষ চরণগুলো লিখছি

কতটা অভিমানে অকালে ধরণীকে পর করছি

কতটা অতৃপ্তের মাঝে ভালবাসাকে খোজেছি,

বুঝবে,

তুমি বুঝবে অন্তরকেও কাদাবে,

তখন অনুতপ্ত হয়ে,করো না করুনা আমায়।

---

Comments: 25 — https://sonelablog.com/%e0%a6%95%e0%a6%a4%e0%a6%9f%e0%a6%be-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be-%e0%a6%b9%e0%a7%9f/#comments
